PAMABD Pharmaceutical Area Manager Association of Bangladesh ন্যায্য অধিকার আদায়ে আমরা একতাবদ্ধ

Terms & Conditions

PAMABD Membership Registration

সর্বশেষ হালনাগাদ: ১২ সেপ্টেম্বর ২০২৬

১. আবেদনের যোগ্যতা

আবেদনকারীকে সঠিক, পূর্ণাঙ্গ ও নিজের তথ্য প্রদান করতে হবে। মিথ্যা, বিভ্রান্তিকর বা অন্য ব্যক্তির তথ্য ব্যবহার করা যাবে না। আবেদন জমা দিলেই Membership নিশ্চিত হয় না; PAMABD Administration যাচাই ও অনুমোদনের পর Membership কার্যকর হবে।

২. তথ্য ও নথির সত্যতা

ছবি, Professional ID, চাকরি ও যোগাযোগের তথ্যসহ জমা দেওয়া সব নথির সত্যতার দায় আবেদনকারীর। যাচাইয়ের প্রয়োজনে PAMABD অতিরিক্ত তথ্য বা নথি চাইতে পারে।

৩. Member ID ও Account

অনুমোদনের পর একটি স্বতন্ত্র Member ID দেওয়া হবে। Password গোপন রাখা এবং নিজের Account-এর নিরাপত্তা রক্ষা করা সদস্যের দায়িত্ব। Account অন্য কাউকে ব্যবহার করতে দেওয়া যাবে না।

৪. আচরণ ও গ্রহণযোগ্য ব্যবহার

সদস্যকে সংগঠনের মর্যাদা, নিয়ম, বৈধ সিদ্ধান্ত এবং অন্যান্য সদস্যের অধিকার সম্মান করতে হবে। হয়রানি, প্রতারণা, অননুমোদিত প্রবেশ, ক্ষতিকর কার্যক্রম বা Website-এর অপব্যবহার নিষিদ্ধ।

৫. Membership Status

তথ্য অসম্পূর্ণ বা অসত্য হলে, নিয়ম ভঙ্গ হলে অথবা প্রযোজ্য সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী আবেদন Rejected কিংবা Membership Suspended/Cancelled হতে পারে।

৬. Website ও সেবার পরিবর্তন

PAMABD প্রয়োজন অনুযায়ী Website feature, Membership process এবং এই শর্তাবলি পরিবর্তন করতে পারে। গুরুত্বপূর্ণ পরিবর্তন Website-এ প্রকাশ করা হবে।

৭. সম্মতি

Registration form জমা দেওয়ার মাধ্যমে আবেদনকারী এই Terms & Conditions এবং Privacy Policy পড়েছেন, বুঝেছেন ও মেনে নিয়েছেন বলে গণ্য হবে।

← Registration-এ ফিরুন